আমার দেখা ইসলামপুর সরকারি কলেজ

সরকারি ইসলাম কলেজ
এই কলেজটি প্রতিষ্ঠায় যাদের অবদান ছিলো অপরিসীম তাদের কেউ আজ বেঁচে নেই। তাদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্বরণ করি।
তাদের মধ্যে উল্লেখযোগ্য কীর্তিমান সম্মানিত ব্যক্তিগন হলেন।পশ্চিম ইসলামপুরের অন্যতম কৃতি সন্তান মরহুম শাহ্ মামুদ পাহলোয়ান ওরফে ঘটি মিয়া,পূর্বের চরের সিরাজাবাদের মরহুম হাবিবুর রহমান খান, আর জমিদাতা ইলেম উদ্দিন সরকার ,ইছেমদ্দিন, কলেজের সাবেক অফিস সহায়ক প্রয়াত খিতিশ, জোগেশ এবং তাদের পিতা নিতিশ চন্দ্র আরও নাম না জানা প্রান্তিক পর্যায়ের কিছু দানশীল ব্যক্তি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দুঃখের বিষয় প্রতিষ্ঠাতা এই দানশীল ব্যক্তিদের কারও নামের তালিকা রহস্য জনক কারণে আজও কলেজে লিপিবদ্ধ নাই।
আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্বরণ করছি অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম মহান ইউসুফ স্যারকে।যার ব্যবহার এবং সততায় অভিভূত হয়ে অত্র এলাকার অতি দরিদ্র অসংখ্য সহজ সরল সাধারণ মানুষ তার নিকট সতস্ফুর্ত ভাবে তাদের শেষ সম্বল জমি দান করেছিলেন। কলেজে বর্তমান প্রায় ১৫ একর জমি যা কিছু আছে শ্রদ্ধেয় প্রয়াত অধ্যক্ষ জ্বনাব ইউসুফ স্যারের আমলেই। তার নিজের হাতে এই কলেজকে তিনি সম্প্রসারিত করেছিলেন। প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই কলেজে বিশাল এক টিনসেট বিল্ডিং ঘরের জন্য তৎকালীন সময়ে অনুদান দিয়ে অবিস্মরণীয় অবদান রেখেছিলেন এবং এটাই ছিলো কলেজের প্রথম বিল্ডিং ঘর। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আর বর্তমানে যত অবকাঠামো উন্নয়ন মুলক কাজ সে গুলো আমাদের সাবেক উপাধ্যক্ষ মরহুম ফরিদ উদ্দিন আহমেদ স্যারের আমলেই হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
কলেজের বর্তমানে নিয়োগ প্রাপ্ত বেশি ভাগ শিক্ষক কর্মকতা এবং কর্মচারীদের নিয়োগ প্রকৃয়া সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্বনাব মোঃ মনসুর রহমান স্যারের হাত দিয়েই সম্পন্ন হয়েছিলেন। তার এই অবদান স্বরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।আরও নাম না জানা অনেক হিতৈষী ব্যক্তি এই কলেজ প্রতিষ্ঠায় তাদের শ্রম মেধা বিনিয়োগ করছিলেন আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি।
বর্তমান প্রজন্ম হয়তো জানেই না যে অত্র কলেজ একক কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেনি।এটা এলাকার তৎকালীন সময়ের অনেক গুণী মানুষের অবদানের ফসল। আজ কলেজটি সরকারি হয়েছে যুগ যুগ ধরে শিক্ষার আলোক বর্তিকা হয়ে থাকবে এই ইসলামপুরের বুকে। আমি কলেজে বর্তমান কর্মরত একজন শিক্ষক। আমরা হয়তো চলে যাবো কিন্তু কলেজি ইসলামপুরের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে থাকুক যুগের পর যুগ এটাই কামনা করি।
আবারও কলেজ প্রতিষ্ঠাকালীন সকল হৃদয়বান মানুষ গুলোর জন্য অনেক অনেক দোয়া রইলো মহান আল্লাহ তাদের সবাইকে পরপারে ভালো রাখুন ।
তাআতা/জুমারি






আপনার মতামত লিখুন