সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। এ ঘটনায় সাময়িকভাবে সংসদের কার্যক্রম স্থগিত করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম বৈঠকে এ ঘটনা ঘটে। জোহরের নামাজের আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে বক্তব্য চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সেই সময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য দিচ্ছিলেন। পরিস্থিতি বিবেচনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দ্রুত অধিবেশন স্থগিত করেন এবং সংসদের চিকিৎসককে ডেকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুক্ষণের মধ্যেই সংসদের কার্যক্রম আবারও শুরু হয়।






আপনার মতামত লিখুন