সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি
দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, বৈশ্বিক বাজারে উৎপাদন খরচ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব দেশীয় বাজারেও পড়েছে, যার কারণে এই সমন্বয় করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, নতুন দামের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকবে বলে সরকার আশা করছে। একই সঙ্গে ভোক্তাদের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি বোঝার আহ্বান জানান তিনি।






আপনার মতামত লিখুন