খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় দলছুট বিরল প্রজাতির হনুমান, দেখতে ভিড়

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
কাউনিয়ায় দলছুট বিরল প্রজাতির হনুমান, দেখতে ভিড়

কাউনিয়ায় গাজিরহাট দলছুট একটি হনুমান লোকালয়ে এসে গাছে গাছে ছুটে বেড়াচ্ছে আর হনুমানের ছোটাছুটির দৃশ্য দেখতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে প্রায় তিন চারদিন ধরে কমলা-হলুদ রংয়ের কালো মুখ ও লম্বা লেজ ওয়ালা বিরল প্রজাতির একটি হনুমান কাউনিয়ার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। প্রথম তাকে দেখা গেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ার হাট এলাকায়, তার পর কালির হাটে দেখা যায়। সর্বশেষ হনুমান টিকে শনিবার বিকালে উপজেলা সদর ইউনিয়ন বালাপাড়ার গাজীর হাট এলাকায় গাছে গাছে ঘুরতে দেখা যায় এবং এ গ্রামেই অবস্থান করছে।

 

গাজীর হাট নিজপাড়া গ্রামের হাসিনা বেগম জানান হনুমান টিকে তিনি শনিবার বিকালে তাঁর বাড়ির প্রাচীরের উপর ঘোরাঘুরি করতে দেখেন। তার মনে হয়েছে হনুমানটি খুবই ক্ষুদার্ত। তাই তিনি বিস্কুট রুটি দেয়ালের উপরে রেখে দিলে হনুমানটি তা ঘপাঘপ খেয়ে ফেলে। এলাকায় হনুমানের আগমনের খবর ছড়িয়ে পড়লে নিমেষের মধ্যে হাজার হাজার জনতার ভীড় জমে যায়। অনেকে হনুমান টি উত্যক্ত করার চেষ্টা চালায়।

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল-মামুন বলেন হনুমান টি কে বিরক্ত করা থেকে সবাই বিরত থাকতে হবে । আমরা গৃহ পালিত প্রাণী নিয়ে কাজ করি। এটা বনবিভাগের দায়িত্ব তারা হনুমান টি উদ্ধার করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে পারেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করে হনুমানটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি