খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের অবহেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীবাহী ট্রেন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের অবহেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীবাহী ট্রেন

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টারের চরম অবহেলায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ডাউন পয়েন্টে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রীবাহী ৩৭ আপ লোকাল ট্রেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে ডাউন পয়েন্টে এই শঙ্কাজনক ঘটনা ঘটে।
ঘটনায় রেললাইনের গুরুত্বপূর্ণ অংশ—পয়েন্টস ও সুইচ রেল—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ট্রেনটি কেন্দ্রুয়া কালিবাড়ী স্টেশন অতিক্রম করে সরিষাবাড়ীতে পৌঁছায়। স্টেশনের পয়েন্টসম্যান ইলিয়াস হোসেন ট্রেনটিকে ২ নম্বর লাইনে নেন। কিন্তু তিনি ডাউন পয়েন্টে পৌঁছানোর আগেই অপর পয়েন্টসম্যান অন্তর মিয়া ট্রেন ছাড়ার জন্য লাইন ক্লিয়ার দেন।
অভিযোগ উঠেছে, স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদার দায়িত্বে অবহেলা করে অধীনস্থ কর্মীর ওপর দায়িত্ব দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয়।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো—ট্রেন ছাড়ার সময় পয়েন্টস সঠিকভাবে সেট করা ছিল না। ২ নম্বর লাইনের পরিবর্তে ১ নম্বর লাইনের জন্য পয়েন্টস পূর্বাবস্থায় রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এতে ট্রেনটি ভুল লাইনের পয়েন্টের ওপর উঠে হঠাৎ থেমে যায়।
মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সুইচ রেলের পশ্চিমাংশের প্রায় ১০ ইঞ্চি ভেঙে যায় এবং পূর্বাংশ ৩-৪ ইঞ্চি পর্যন্ত বেঁকে এবং ভেঙে যায়। বড় দুর্ঘটনা এড়ানো গেলেও পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে ট্রেনটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদার নিজের অবহেলার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে তদারকি কর্মকর্তা (পিডব্লিউআই) জামালপুর এর মো. মোস্তাফিজুর রহমান জানান, পয়েন্ট ভেঙে যাওয়ায় সুইচ রেলের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যন্ত্রাংশের সংকট থাকায় আপাতত জোড়াতালি দিয়ে লাইন সচল রাখা হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত দুটি সুইচ রেল প্রতিস্থাপনে আনুমানিক প্রায় ৩ লাখ টাকা ব্যয় হতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি