বর্তমান গ্যাস মজুদে ১২ বছর সরবরাহ সম্ভব: জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যমান গ্যাস মজুদের ভিত্তিতে আগামী প্রায় ১২ বছর জ্বালানি সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ প্রায় ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০১৫ সালের শেষ পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট রয়েছে প্রায় ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।
তিনি আরও জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এবং দৈনিক গড়ে প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ অব্যাহত থাকলে বর্তমান মজুদ দিয়ে আনুমানিক ১২ বছর চাহিদা মেটানো সম্ভব হবে।






আপনার মতামত লিখুন