আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রভাব পড়ে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। নতুন এ দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ীঃ ২২ ক্যারেট: ভরি প্রতি ২,৫০,১৯৩ টাকা,২১ ক্যারেট: ভরি প্রতি ২,৩৮,৮২০ টাকা,১৮ ক্যারেট: ভরি প্রতি ২,০৪,৭০৩ টাকা,সনাতন পদ্ধতি: ভরি প্রতি ১,৬৬,৭৩৭ টাকা
এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পরিবর্তন করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।






আপনার মতামত লিখুন