বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।






আপনার মতামত লিখুন