মহিলা কলেজ সরকারিকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা করছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু এর প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর সমান শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে দেশের সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নারী শিক্ষার প্রসারে আরও গুরুত্ব দেওয়া হবে।
সরকারিকরণের প্রক্রিয়া ও সময়সীমা সংক্রান্ত জবাবে প্রধানমন্ত্রী জানান, উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বর্তমান নীতিমালা ও প্রয়োজনীয় আর্থিক সংস্থান অনুযায়ী ধাপে ধাপে সরকারিকরণ করা হবে। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ তৃণমূল পর্যায়ে নারী শিক্ষার হার ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের নারী শিক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করবে।






আপনার মতামত লিখুন