যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে যোগ দিল ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে যুক্ত হয়েছে ইসরায়েল। একই সঙ্গে আলোচনার সময়কালজুড়ে দেশটি তাদের বিমান হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েল এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে এবং এটিকে পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেন।
তবে এই সমঝোতার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত ও নিরাপদভাবে খুলে দেওয়ার বিষয়টি।
সময়সীমা শেষ হওয়ার অল্প সময় আগে এই সিদ্ধান্ত আসায় বিশ্লেষকরা এটিকে উত্তেজনা কমানোর কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন।






আপনার মতামত লিখুন