ইসরায়েলের পারমাণবিক হামলার শঙ্কা
ইসরায়েল কৌশলগতভাবে সীমিত আকারে পারমাণবিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত।
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতিতে “বড় ধরনের চমক” দেখা দিতে পারে, যার অংশ হিসেবে ইসরায়েল পারমাণবিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও কিছুটা মিল রয়েছে, যেখানে “বিশাল চমক” বা “সভ্যতা ধ্বংসকারী” পরিস্থিতির কথা বলা হয়েছে।
যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক মহলে দেশটির পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।






আপনার মতামত লিখুন