ইসরায়েলের পর আমিরাতেও ইরানের মিসাইল ও ড্রোন হামলা
দখলদার ইসরায়েল-এর পর এবার সংযুক্ত আরব আমিরাত-এর দিকেও মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রোববার রাত প্রায় সোয়া ১২টার দিকে এই হামলার তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে আসা ড্রোন ও মিসাইলের হুমকি প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
তারা আরও সতর্ক করে বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইল ভূপাতিত করার প্রচেষ্টার সময় বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই হামলার চেষ্টা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: আলজাজিরা






আপনার মতামত লিখুন