ইসরায়েলি বিমান হামলায় ইরানের কাশান রেলসেতুতে নিহত ২
ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলসেতুতে মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় দুই জন নিহত হয়েছেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফারসি ভাষায় ইরানের নাগরিকদের সতর্ক করে জানিয়েছিল, নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ট্রেনে ভ্রমণ বা রেললাইনের আশেপাশে অবস্থান থেকে বিরত থাকতে হবে।
হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া আলটিমেটামও শেষ হওয়ার পথে ছিল। ট্রাম্প উল্লেখ করেছিলেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা সম্ভব।
এ ঘটনায় গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।






আপনার মতামত লিখুন