খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুড়িগ্রামে জ্বালানি সংকটে থমকে গেছে চরাঞ্চলের মোটরসাইকেলচালকদের জীবনচাকা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে জ্বালানি সংকটে থমকে গেছে চরাঞ্চলের মোটরসাইকেলচালকদের জীবনচাকা

কুড়িগ্রামে জ্বালানি সংকটের কারণে জীবন জীবিকা নিয়ে বিপাকে পরেছেন মোটরসাইকেল ব্যবহারকারী নানা শ্রেণির পেশার মানুষ। এদের মধ্যে চরম বিপাকে রয়েছেন বিভিন্ন চরাঞ্চলে মোটরসাইকেল দ্বারা যাত্রী সেবা দিয়ে জীবিকা নির্বাহকারী শতশত মোটরসাইকেল চালক। জ্বালানি সংকটের কারণে এসব মোটরসাইকেল চালকদের উপার্জন প্রায় বন্ধ হয়ে গেছে। এই পেশার ওপর নির্ভর করেই চলে তাদের সংসার, সন্তানের পড়ালেখার খরচ, পরিবারের ভরনপোষণ সহ অনান্য মৌলিক চাহিদা।

কিন্তু তেলের অভাবে এখন মোটরসাইকেল না চলায় থমকে গেছে জীবিকার চাকা। প্রায় বন্ধের পথে আয় রোজগার। জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় চরাঞ্চলের এসব মোটরসাইকেল চালক। জীবন সংগ্রামে ক্লান্ত এ পেশার মানুষগুলো অপেক্ষায় আছেন, কবে দুর হবে জ্বালানি সংকট, ঘুরবে জীবিকার চাকা, স্বাভাবিক হবে জীবন-জীবিকা।

চালকদের অভিযোগ, পেট্রোল পাম্পে দিনের পর দিন ধর্ণা দিয়েও মিলছে না জ্বালানি। কখনো ভোর রাত থেকে বিকেল, কখনো পুরো দিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেকেই ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের এ পেশা। কেউ দিনমজুর হিসেবে কাজ করছেন, কেউ যুক্ত হচ্ছেন অস্থায়ী অন্য পেশায়, তবুও মিলছে না স্বস্তি।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জালালের মোড় ও শুলকুর বাজার থেকে উলিপুর উপজেলার কালিগঞ্জ পর্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ সড়কে প্রতিদিন শত শত মোটরসাইকেল যাত্রী পরিবহন করে। অন্য কোনো যানবাহন চলাচল করতে না পারায় এই পথেই নির্ভরশীল ছিল স্থানীয় মানুষ।

দূরত্ব অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া নিয়ে প্রতিদিন একজন চালক গড়ে ৬০০ থেকে ৯০০ টাকা আয় করতেন। এর মধ্যে ২০০ থেকে ২৫০ টাকা খরচ হতো জ্বালানির পেছনে। অবশিষ্ট অর্থ দিয়েই চলত তাদের সংসার।

জালালের মোড় ও শুলকুর বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান, এমনকি ঢাকা থেকে আসা যাত্রীদের দুর্গম চরাঞ্চলে পৌঁছে দিতেন চালকরা। সকাল হলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রী সেবায় নিয়োজিত থাকতেন তারা। মোল্লারহাট, কালিগঞ্জ, ওয়াপদা বাজার, নয়ারহাট চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় নিয়মিত চলাচল করত এসব মোটরসাইকেল।

মোটরসাইকেল চালক হানিফ বলেন, “মোটরসাইকেলটাই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন তেল নেই, আয় নেই। পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না। অনেকে তেল না পাওয়ার কারণে গাড়ি ঘরে তুলে রাখছে।

আরেক চালক মাঈদুল বলেন, “সারাদিন পাম্পে বসে থাকি, তেল পাই না। তেল না পেলে কিভাবে গাড়ি চালাবো। যার কারণে আয় রোজকার কমে গেছে। চিন্তা করছি পেশাটি বাদ দিয়ে দিনমজুরের কাজ করবো।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় পেট্রোল, ডিজেল ও অকটেনের চাহিদা রয়েছে প্রায় ২ লক্ষ লিটার। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ১ লক্ষ লিটার।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, আমার ইউনিয়নটি নদী দ্বারা বিছিন্ন। এ এলাকার রাস্তাপথ দূর্গম হওয়ায় মোটরসাইকেলে করে যাতায়াত করে মানুষজন। জ্বালানি সংকটের কারণে শত শত মোটরসাইকেল চালকের জীবিকা থমকে গেছে। অনেকে মোটরসাইকেলে যাত্রীবহন করতে না পেরে পরিবার নিয়ে মানবেতর দিন পার করছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি