‘ট্রু প্রমিস-৪’ অভিযানে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার (৪ এপ্রিল) জানিয়েছে, ‘ট্রু প্রমিস-৪’ অভিযানের ৯৫তম ধাপে তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাহরাইনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো।
আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজেও ড্রোন হামলা চালানো হয়েছে। জাহাজটির নাম ‘এমএসসি ইশিকা’, যা লাইবেরিয়ার পতাকাবাহী এবং বাহরাইন থেকে যাত্রা শুরু করেছিল। হামলার ফলে জাহাজটিতে আগুন লেগে গেছে।
এদিকে, ইরান হরমুজ প্রণালির মাধ্যমে বিরোধী দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজ চলাচলে বাধা দিতে এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবহনের ওপর টোল আরোপের পরিকল্পনা করছে।






আপনার মতামত লিখুন