সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে জামায়াত আমীরের অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এই ঐতিহাসিক অর্জনে দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ–এর ফাইনালে মালদ্বীপের রাজধানী মালে–তে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ।






আপনার মতামত লিখুন