মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতুতে ভয়াবহ হামলা
ইরানের তেহরান-কারাজ মহাসড়কে অবস্থিত ‘মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু’তে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। পরে আলজাজিরা এই খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, হামলাটি যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বলে উল্লেখ করা হয়েছে। সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। অসমর্থিত সূত্রে দুইজন নিহতের তথ্য জানা গেছে, তবে ইরান সরকার বিষয়টি নিশ্চিত করেনি।
একই সময়ে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতি ড্রোন হামলার চেষ্টা করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। পূর্বাঞ্চলে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে পারেনি।






আপনার মতামত লিখুন