হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সংশ্লিষ্ট সংস্থা। এই প্রতিবেদন বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম-এর কাছে দাখিল করা হয়।
চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। বর্তমানে অভিযুক্তদের সবার নাম প্রকাশ করা হয়নি। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।






আপনার মতামত লিখুন