কাউনিয়ায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে দুই চালকের জরিমানা
রংপুরের কাউনিয়া উপজেলায় তেল সংগ্রহ করতে আসা দুই মোটরসাইকেল চালকের বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মা সুফিয়া ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। কর্তৃপক্ষ জানায়, তেল নিতে আসা চালকদের কাগজপত্র যাচাই করার সময় অনেকের প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া যায়নি। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলামকে ২০০ টাকা এবং ধীরেন্দ্র বর্মণকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।






আপনার মতামত লিখুন