খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দামুড়হুদায় বিশ্ব পানি দিবস পালিত: সাম্য ও নিরাপদ পানির অঙ্গীকার

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
দামুড়হুদায় বিশ্ব পানি দিবস পালিত: সাম্য ও নিরাপদ পানির অঙ্গীকার

“পানির প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব পানি দিবস-২০২৬ ।

আন্তর্জাতিক সংস্থা Water.org ও দেশের অন্যতম উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এবং বিলাসী মহিলা সমিতি-এর আয়োজনে আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১০:০০ টার সময় এই সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

সাধারণত প্রতি বছর ২২ মার্চ বিশ্বব্যাপী পানি দিবস পালিত হলেও, এ বছর পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। জনগুরুত্বপূর্ণ এই দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ ৩০ মার্চ বিলম্বে হলেও অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তোফাজ্জল হক। বিশেষ অতিথি ও সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মো. মিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ইউনিট ম্যানেজার (শাখা-০০৪, গুলশান পাড়া) মোছা. সাহিনা আক্তার এবং সিডিও মো. রাকিবুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জল হক বলেন:
“নিরাপদ পানি ও স্যানিটেশন কেবল বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে এবং জনস্বাস্থ্য রক্ষায় পানির সঠিক ব্যবস্থাপনা ও অপচয় রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। ঈদের ছুটির কারণে দিবসটি উদযাপনে কিছুটা বিলম্ব হলেও এর মূল বার্তাটি অত্যন্ত সময়োপযোগী।”

বিলাসী মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী, সম্পাদিকা মিনা এবং কোষাধ্যক্ষ ময়না-এর নেতৃত্বে সমিতির মোট ৩০ জন সদস্য এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাড়ির দৈনন্দিন কাজে পানির প্রধান ব্যবহারকারী হিসেবে নারীরাই পারেন পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে। সাম্য ও উন্নয়নের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে নিরাপদ পানির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

আয়োজক সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও Water.org-এর প্রতিনিধিরা ভবিষ্যতে এই এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি