বেশিভাগ শর্ত মেনে নিয়েছে তেহরানঃ ডোনাল্ড ট্রাম্প
চার সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা শর্তের অধিকাংশই ইরান মেনে নিয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
সিএনএন সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শর্ত মেনে নিতে সম্মত হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হচ্ছে।
এছাড়া তিনি দাবি করেন, ইরান সদিচ্ছার নিদর্শন হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তার মতে, প্রায় ২০টি জাহাজভর্তি তেল খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং ইসরায়েল-কে স্বীকৃতি দেওয়া। তবে কিছু বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।






আপনার মতামত লিখুন