খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পেয়েছিঃ ইরান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পেয়েছিঃ ইরান

যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। বুধবার দেশটির জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চার সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তান অথবা তুরস্কের নাম বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তেহরান প্রকাশ্যে কোনও আলোচনার খবর অস্বীকার এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনও চুক্তি করবে না বলে জানালেও পর্দার আড়ালে তারা কূটনৈতিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাকিস্তানের কাছ থেকে মার্কিন প্রস্তাব গ্রহণ করা সেটিরই বিরল লক্ষণ।

পাকিস্তানের মাধ্যমে আসা ওই প্রস্তাবের বিস্তারিত কিংবা এটি আগে রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ১৫ দফার মার্কিন রূপরেখা কি না, তা ইরানি সূত্র নিশ্চিত করেনি। তবে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে তুরস্কও সহায়তা করেছে এবং আলোচনার ভেন্যু হিসেবে তুরস্ক কিংবা পাকিস্তানের নাম তালিকায় রয়েছে।

ইরানের কাছে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি পরিকল্পনা পাঠিয়েছে; এমন খবরের পর বুধবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং ক্ষতিগ্রস্ত শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটবে বলে প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।

ইসরায়েলি মন্ত্রিসভার তিনটি সূত্র বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা পরিষদকে এই প্রস্তাব সম্পর্কে অবহিত করা হয়েছে। তারা বলেছেন, এই প্রস্তাবের মধ্যে ইরানের বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার শর্ত রয়েছে।

এদিকে, পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার প্যারাট্রুপার পাঠানোর পরিকল্পনা করছে। ট্রাম্পের সামনে স্থল অভিযানের বিকল্প পথ খোলা রাখার লক্ষ্যে ওই সৈন্যদের মোতায়েন করা হয়েছে। রয়টার্সকে একাধিক সূত্র বলেছে, মার্কিন সামরিক বাহিনীর দুই কন্টিনজেন্ট মেরিন সেনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। বিশাল উভচর হামলাকারী জাহাজে থাকা প্রথম মেরিন এক্সপেডিশনারি ইউনিটটি চলতি মাসের শেষের দিকে সেখানে পৌঁছাতে পারে।

ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান চলতি সপ্তাহেই শীর্ষ মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার আয়োজন করার প্রস্তাব দিয়েছে। তুরস্কের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ কর্মকর্তা হারুন আরমাগান বুধবার রয়টার্সকে বলেছেন, আঙ্কারাও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে।

তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আলোচনার বিষয়ে সম্মতি জানায়নি ইরান। বরং আলোচনার সম্ভাবনাকে ক্রমাগত কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে তেহরান।

ইরানের সামরিক কমান্ডের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে বিদ্রুপ করে বলেছেন, ‌‌‌‘‘আপনার অভ্যন্তরীণ লড়াই কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সাথে আলোচনা করছেন?’’

তিনি বলেন, ‘‘আমাদের মতো মানুষ আপনার মতো মানুষের সঙ্গে কখনোই এক হতে পারে না। আমরা আগেও বলেছি, আমাদের কেউ আপনাদের সঙ্গে চুক্তি করবে না। এখন তো নয়ই, কখনও না।’’

ভারতের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ট্রাম্প যখন হামলা চালান তখন পরমাণু আলোচনা চলছিল। একে তিনি কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করে বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আলোচনা নিরর্থক।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা বা সমঝোতা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কূটনীতিকে কেউ বিশ্বাস করতে পারে না। তাদের দাবির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। বর্তমানে আমাদের বীর সেনাবাহিনী এই নৃশংস ও অবৈধ যুদ্ধের বিরুদ্ধে ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় মনোনিবেশ করছে।

অন্যদিকে, ইসরায়েলের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইরান এই শর্তে রাজি হবে কি না তা নিয়ে ইসরায়েল সন্দিহান। এই শর্তগুলো কেবল আলোচনার শুরু এবং আলোচনার এক পর্যায়ে মার্কিন প্রতিনিধিরা হয়তো ইরানকে বিভিন্ন ছাড় দিতে পারেন। এই ছাড়ের বিষয়টি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন।

সূত্র: রয়টার্স।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি