আজকের স্বর্ণের বাজার দর
সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)–এর সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু দুটি।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ওই দিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ১৩ মার্চ স্বর্ণের দাম কমানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমেছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়, যা আগের চেয়ে ২৯২ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৬ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। অন্যদিকে রুপার দাম ২৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১১ বার কমেছে।






আপনার মতামত লিখুন