জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) বিকেলে মন্ত্রণালয় এক বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে, যেখানে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
প্রতিবেদনে জানা গেছে, স্কুলে দীর্ঘদিন চালু থাকা ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে জানানো হতে পারে। এই পদক্ষেপে শিক্ষাব্যবস্থায় মেধা মূল্যায়নের আরও কার্যকর প্রক্রিয়া চালু করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশের প্রধান তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শূন্য থাকা উপাচার্য (ভিসি) পদে নতুন নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা ও নেতৃত্ব পুনরুদ্ধার হবে।
এর আগে, সকালেই শারীরিক অসুস্থতার কারণে ড. এস. এম. এ. ফায়েজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত বার্তায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলন কভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন