‘বেঁচে থাকলেও রক্ষা নেই’: নেতানিয়াহুকে খুঁজে হত্যার হুমকি দিল ইরান
বেনিয়ামিন নেতানিয়াহু
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি ঘোষণা করেছে, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা অব্যাহত থাকবে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ আখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা চলবে।
গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রেক্ষাপটে তেহরান এই অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসির এই হুমকি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে আরও গুরুতর ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে।
সূত্র: আলজাজিরা।






আপনার মতামত লিখুন