খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টাঙ্গাইল-৮ আসন থেকে প্রথম পূর্ণমন্ত্রী: সখীপুর–বাসাইলে আনন্দ মিছিল ও উচ্ছ্বাস

মো.বদরুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
টাঙ্গাইল-৮ আসন থেকে প্রথম পূর্ণমন্ত্রী: সখীপুর–বাসাইলে আনন্দ মিছিল ও উচ্ছ্বাস

স্বাধীনতার পর এই প্রথম টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে একজন পূর্ণমন্ত্রী পাওয়ায় এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। খবরটি ছড়িয়ে পড়তেই সখীপুর ও বাসাইল উপজেলা শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা। এ সময় অনেকেই মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

 

টাঙ্গাইল-৮ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের খবরে সখীপুর ও বাসাইল উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে খুশি ও উচ্ছ্বাস দেখা যায়।

 

এ উপলক্ষে সখীপুর ও বাসাইল উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

সখীপুরে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শাজু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদ বাবুল, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, মীর আবুল হাসেম আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, এই আসন থেকে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ূন খান পন্নী ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে এই আসন থেকে কেউ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা মন্ত্রী হননি। এবারই প্রথম টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে অ্যাডভোকেট আহমেদ আযম খান পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৪০ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, স্বাধীনতা পর এই প্রথম আমাদের সখীপুর–বাসাইল আসন থেকে একজন মন্ত্রী পেলাম। এতে আমরা সখীপুর–বাসাইলবাসী সত্যিই গর্বিত ও আনন্দিত।

তিনি আরও বলেন, মাননীয় মন্ত্রীর হাত ধরে সখীপুরের আঁটিয়া বন অধ্যাদেশসহ সখীপুর–বাসাইল এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এবং জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, অ্যাডভোকেট আহমেদ আযম খান পেশাগত জীবনে একজন আইনজীবী ও রাজনীতিক। তিনি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দক্ষতার সঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সখীপুর–বাসাইলের জনগণের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নিবিড় সম্পর্ক রয়েছে। এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি