মিরপুরে ১০তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ১০ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এছাড়া ২টি ইউনিট রাস্তায় প্রস্তুত অবস্থায় রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ইউনিটগুলো পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস বন্দি পড়া চারজনকে ভবন থেকে উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কত সময় লাগবে তা এখনও জানা যায়নি।






আপনার মতামত লিখুন