কয়েকজন মার্কিন সেনা আটক: দাবি ইরানের
ইরান দাবি করেছে, চলমান সংঘাতের মধ্যে তারা যুক্তরাষ্ট্র-এর কয়েকজন সেনাকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি রোববার বাংলাদেশ সময় এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রায় এক সপ্তাহের মধ্যে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন সেনা আটক হয়েছেন, তা তিনি উল্লেখ করেননি।
এছাড়া কীভাবে বা কোথায় তাদের আটক করা হয়েছে—সেসব বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি এই ইরানি কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর ইরানের ভেতরে মার্কিন সেনাদের সরাসরি স্থল হামলার কোনো নিশ্চিত তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
সূত্র: আলজাজিরা






আপনার মতামত লিখুন