৪ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলে ফের ইরানি মিসাইল
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। প্রথম হামলার প্রায় চার ঘণ্টা পর নতুন করে এই আঘাত হানা হয়।
শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে হামলাটি সংঘটিত হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তবে সর্বশেষ এই হামলায় ইরান ঠিক কতগুলো মিসাইল ব্যবহার করেছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। বিশ্লেষকদের মতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার তীব্রতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে।






আপনার মতামত লিখুন