ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার ছুটির দিন হলেও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয়বারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন এবং কার্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
দুপুর ১২টায় কার্যালয়ে পৌঁছানোর পর তিনি বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে, যেখানে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এরপর দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো ও কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এছাড়াও দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করবেন।






আপনার মতামত লিখুন