খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সারের দাম বৃদ্ধিতে দিশেহারা আলমডাঙ্গার কৃষক: ব্যাহত হতে পারে উৎপাদন লক্ষ্যমাত্রা

মোঃ মিনারুল ইসলাম, ​চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
সারের দাম বৃদ্ধিতে দিশেহারা আলমডাঙ্গার কৃষক: ব্যাহত হতে পারে উৎপাদন লক্ষ্যমাত্রা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ পলাশের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক পরিচয় বদলে বহাল তবিয়তে থাকার গুরুতর অভিযোগ উঠেছে।

৩২তম বিসিএস (মুক্তিযোদ্ধা কোটা) ক্যাডারের এই কর্মকর্তার দুর্নীতির কারণে আলমডাঙ্গার কৃষি ও কৃষকের উৎপাদন এখন চরম ঝুঁকির মুখে পড়েছে বলে ভুক্তভোগী মহল দাবি করছে।

​অনুসন্ধানে জানা যায়, ইতিপূর্বে যশোরের ঝিকরগাছায় কর্মরত থাকাকালীন মাসুদ পলাশের বিরুদ্ধে কৃষক ইমদাদুল হকের লিখিত অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত পরিচালিত হয়। তৎকালীন উপ-পরিচালক (যশোর) কর্তৃক তদন্তে মাসুদের বিরুদ্ধে ভয়াবহ জালিয়াতির
​মাশরুম প্রকল্পের টাকা আত্মসাৎ: মাশরুম চাষের জন্য বরাদ্দকৃত ৩ লাখ ৩৪ হাজার ৪৬৫ টাকা কৃষকদের না দিয়ে ‘মেসার্স বাংলা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের নামে চেকের মাধ্যমে উত্তোলন করে পুরো টাকা আত্মসাৎ করেন তিনি।

​মডেল ইউনিয়ন প্রকল্পে অনিয়ম: ২০২৩-২৪ অর্থবছরে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের ৫ লক্ষ টাকা বরাদ্দের বিপরীতে তিনি মাত্র ৪২ হাজার টাকা খরচ দেখান, বাকি টাকা নয়ছয় করা হয়।সাপ্তাহিক অধিবেশনে অনুপস্থিতি এবং রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর অস্তিত্ব না থাকার সত্যতাও তদন্তে উঠে আসে।
​রাজনৈতিক ভোল পরিবর্তন ও অবৈধ সম্পদ
​অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ঘনিষ্ঠ সুবিধাভোগী হিসেবে তিনি ঝিনাইদহ বীজ প্রত্যয়ন এজেন্সিতে বদলি হন।

৫ই আগস্টের পট পরিবর্তনের পর তিনি রাতারাতি নিজেকে ‘জামায়াত কর্মী’ হিসেবে পরিচয় দিয়ে সুপারিশের মাধ্যমে আলমডাঙ্গায় পদায়ন বাগিয়ে নেন। বর্তমানে তিনি নিজেকে সরকারি দলীয় (বিএনপি) ঘনিষ্ঠ প্রমাণের চেষ্টায় লিপ্ত রয়েছেন।

​সূত্র জানায়, যশোর বিমানবন্দর এলাকায় তার কোটি টাকার জমি ও বিলাসবহুল গাড়ি রয়েছে। একজন সরকারি কর্মকর্তা হয়ে এত বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলেও তিনি সবসময় তা অস্বীকার করে আসছেন।
​ঝুঁকিতে আলমডাঙ্গার কৃষিখাত
​আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই সারের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ডিলারদের সিন্ডিকেট ও সারের বাড়তি দাম নিয়ন্ত্রণে কৃষি অফিসের কোনো কার্যকর ভূমিকা না থাকায় সাধারণ কৃষকরা দিশেহারা। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ের তদারকি বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন।

​যশোরে দুর্নীতির সত্যতা প্রমাণিত হওয়ার পরও কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং গুরুত্বপূর্ণ পদে পদায়ন দেওয়া হলো—তা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকার কৃষক সমাজ ও সচেতন নাগরিকরা এই ‘দুর্নীতিবাজ মাফিয়া’ কর্মকর্তার অপসারণ ও তার অর্জিত অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি