স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
সীমান্ত ও ভিসা ইস্যুতে আলোচনা
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রণব কুমার ভার্মা। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
আলোচনাটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও দুই দেশের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা, ভারতীয় আইটি সিস্টেমসংক্রান্ত বিষয়, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই সালাহউদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো এ আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






আপনার মতামত লিখুন