কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকটি তুলে দেন। আইয়ুব বাচ্চুর পক্ষে পদক গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
পদক গ্রহণের পর ব্যান্ড দল ‘এলআরবি’-এর অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়েছে, এটি কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং আইয়ুব বাচ্চুর আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। রক সংগীতের ক্ষেত্রে তার সৃজনশীলতা ও স্বকীয়তা বাংলাদেশের সংগীতধারাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র যখন একজন শিল্পীর অবদানকে মূল্যায়ন করে, তখন পুরো সংগীতাঙ্গনই সম্মানিত বোধ করে। এই স্বীকৃতি আগামী দিনের তরুণ সংগীতশিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আইয়ুব বাচ্চুর পরিবার আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে তার নামের সঙ্গে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান **‘স্বাধীনতা পদক’**ও যুক্ত হবে।
বিবৃতির শেষাংশে বলা হয়েছে, “আইয়ুব বাচ্চু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সুর, সাহস ও স্বপ্ন রয়ে গেছে। সেই স্বপ্নই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।”
উল্লেখ্য, এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আইয়ুব বাচ্চুসহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’-কে একুশে পদক প্রদান করা হয়েছে।






আপনার মতামত লিখুন