খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কে হবেন স্পিকার, ডেপুটি স্পিকার?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
কে হবেন স্পিকার, ডেপুটি স্পিকার?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। কিন্তু জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার গণহত্যা মামলায় কারাবন্দি হওয়ায় তাদের সংসদ অধিবেশন পরিচালনার সুযোগ কার্যত নেই। যে কারণে সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। 

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির সংসদ সদস্যদের শপথ ও সংসদের প্রথম বৈঠক– দুটি কাজ পরিচালনার সুযোগ রয়েছে। তবে, এর আগে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিতদের শপথ রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির পরিবর্তে সংবিধানে উল্লিখিত দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে পড়ানো হয়েছে। সংসদ অধিবেশনের ক্ষেত্রে কেবল সংসদ পরিচালনার জন্য রাষ্ট্রপতি কাউকে মনোনয়ন দিতে পারবেন কি না তা স্পষ্ট নয়।

তবে রাষ্ট্রপতির সম্মতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিত সিনিয়র সংসদ সদস্যের মাধ্যমে প্রথম বৈঠক পরিচালনার রেওয়াজ সংসদে রয়েছে। ১৯৭৩ সালের সংসদের প্রথম বৈঠকে বিষয়টি অনুসরণ করা হয়েছিল বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এ হিসেবে বর্তমান সংসদের সিনিয়র কোনো সদস্যকে দিয়ে প্রথম বৈঠক পরিচালনার কার্যক্রম সম্পন্ন করা হতে পারে বলে জানা গেছে।

এক্ষেত্রে বিএনপির সিনিয়র সংসদ সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জয়নুল আবদিন ফারুক ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম শোনা যাচ্ছে। কিন্তু মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রিসভার সদস্য হওয়ায় তাদের সংসদ অধিবেশন পরিচালনার সম্ভাবনা কম। বাকি দুজনের কারো স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলে তারও অধিবেশনে সভাপতিত্ব করার সুযোগ থাকবে না।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের সংসদ নেতা নির্বাচিত করেছেন। কিন্তু নতুন সংসদে স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ কারা হচ্ছেন তা নিয়ে বিএনপির অভ্যন্তরে নানারকম আলোচনা রয়েছে।

বিএনপি সূত্র বলছে, সংসদ উপনেতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনা রয়েছে। আর স্পিকার পদে জোর আলোচনায় রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের একটি সূত্র বলছে, বিএনপি সরকারের সময় সাধারণত স্পিকার পদে আইনজ্ঞ নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময় সংসদের স্পিকার ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সেই বিবেচনায় এবার অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সংসদের স্পিকার হওয়ার সম্ভাবনা বেশি।

এ ছাড়া স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক আলোচনায় আছেন। ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানে মধ্যে কেউ আসতে পারেন বলে শোনা যাচ্ছে।

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের একটি সূত্র বলছে, চিফ হুইপ সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও নুরুল ইসলাম মনির মধ্য থেকে হওয়ার সম্ভাবনা বেশি।

এসব বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবে তো সংসদ অধিবেশন শুরুর তারিখ ঘোষণা হয়েছে। এসব পদে কারা আসবে তা পরে জানতে পারবেন।

সংসদ সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি