নতুন সরকারের শপথে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার আগমনের তথ্য জানানো হয়।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে আরও কয়েকজন বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।
বিদেশি অতিথিদের উপস্থিতিকে নতুন সরকারের প্রতি আঞ্চলিক কূটনৈতিক আগ্রহ ও সহযোগিতার বার্তা হিসেবে দেখা হচ্ছে।






আপনার মতামত লিখুন