দরবৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ শেয়ারদর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এদিন ১ হাজার ১৬৫ বার লেনদেনে মোট ১ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১৮টি শেয়ার হাতবদল হয়, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংক লিমিটেড-এর শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। প্রতিষ্ঠানটি ২৮২ বার লেনদেনে ৩০ লাখ ২৫ হাজার ২৩৭টি শেয়ার লেনদেন করেছে; যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন ২৫৫ বার লেনদেনে ১৭ লাখ ৫৯ হাজার ৩৬২টি ইউনিট হাতবদল হয়েছে; যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
এছাড়া দরবৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড (৭.৫২%),
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড (৭.৪১%),
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (৭.১৬%),
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭.১৪%),
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭.১৪%),
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৬.৬৭%) এবং
আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড (৬.৬৭%)।
দিনভর লেনদেনে ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য, যা দরবৃদ্ধির তালিকায় প্রতিফলিত হয়েছে।






আপনার মতামত লিখুন