শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় জানিয়েছে, আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবন-এ অনুষ্ঠিত হলেও এবার তা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।
নতুন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করাবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন শেরিং তোবগে, ওম বিড়লা, আহসান ইকবাল এবং মোহাম্মদ মুইজ্জু।
এ ছাড়া বালা নন্দ শর্মা ও নলিন্দা জয়তিসা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে। যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা-এর উপস্থিতির সম্ভাবনার কথাও দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
আইন উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।






আপনার মতামত লিখুন