তারেক রহমানকে যে উপহার দিলেন নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম। সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সাক্ষাৎকালে নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। পাশাপাশি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র একটি প্রতীকী রেপ্লিকা উপহার দেন। এছাড়া চব্বিশের আন্দোলনে শহীদ আনাসের হাতে লেখা একটি চিঠিও তারেক রহমানের কাছে স্মারক হিসেবে তুলে দেওয়া হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ সমন্বয় ও সংলাপের ইতিবাচক বার্তা বহন করে।






আপনার মতামত লিখুন