হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত মিয়া গোলাম পরওয়ার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে মোহাম্মদ আলী আসগার লবি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
খুলনা-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। শুরু থেকেই দুই প্রধান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সমানে সমান, যা শেষ পর্যন্ত কয়েক হাজার ভোটের ব্যবধানে নিষ্পত্তি হয়।
চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।






আপনার মতামত লিখুন