খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোট সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোকঃ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
ভোট সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোকঃ জামায়াত আমির

দীর্ঘ অপেক্ষায় ছিল আমাদের যুবসমাজ। গত ১৭ বছর যুবকরা ভোট দিতেই পারেনি, আমিও পারি নাই। আজকের ভোটটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন। 

ভোট দিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছর ভোটাররা ভোট দিতে পারেননি,  আমিও ভোট দিতে পারি নাই। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোটাধিকার হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি।

তিনি বলেন, আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন সূচনা করে দিন সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, সবাই বিশ্বাস করে, যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, তারা আজকের এই ভোটের জন্য অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক।

তিনি বলেন, ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোন ব্যক্তি, পরিবার, দলের হবে না। বরঞ্চ যে সরকার হবে ১৮ কোটি মানুষের জনগণের সরকার আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, আজকে আমি ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাবো। একটু দেখবো, সকলের সহযোগিতা চাই।

জামায়াত আমির বলেন, দেশ আমাদের সকলের এই দেশটা গড়তে হবে সকলে মিলে হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ করার কাজে আমাদের পাশে চাই। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী। আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশড়ার কাজে হাতে হাত মিলিয়ে কাজে হাত মিলিয়ে একসঙ্গেই আমরা চলবো।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সারাদেশে ছোটখাটো কিছু ঘটলে অবশ্যই এগুলাকে ইগনোর করবো। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিবো না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করবো।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হারিয়ে যায় এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেটা আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই।

দেশবাসীর ভোট কামনা করে তিনি বলেন, সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে নিরাপদে, নিঃসঙ্কোচে নিশ্চিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে এজন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি। সবাই আসুন ঘর থেকে বেরিয়ে এসে এবং রাষ্ট্রের আপনি গর্বিত অংশীদার হোন এবং আপনার দায়িত্বটাও পালন করুন।

অনেক জায়গায় ঝামেলা হচ্ছে, গণমাধ্যমে একপেশে খবর হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে সে আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ। সেটা আছে আমাদের এখানে।

বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেনো, বিএনপিও করছে আমরাও করছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি