রাতেই জরুরি সংবাদ সম্মেলনের ডাক বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এতে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।






আপনার মতামত লিখুন