তারেক রহমানের আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের নির্বাচনী লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ ঘোষণা করেছেন, যে তিনি তারেক রহমানের আসন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এনায়েত উল্লাহ মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
তিনি বলেন, “আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। তারেক রহমানের চেয়ে যোগ্য প্রার্থী শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে নেই। আমি এবং আমার সমর্থকরা আজ থেকে ধানের শীষের জন্য কাজ করব।”
পথসভায় উভয় পক্ষকে কুশল বিনিময় করতে দেখা গেছে, যা নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা এবং ঐক্যের বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।






আপনার মতামত লিখুন