দরপতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন ফান্ডটির ৪৫ লাখ ২০ হাজার ৬২৯টি ইউনিট ১ হাজার ৪৪৫ বার লেনদেন হয়, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭১ শতাংশ। এদিন ৩২৮ বার লেনদেনে ১ লাখ ৩৬ হাজার ৯৬৮টি শেয়ার হাতবদল হয়, যার বাজার মূল্য ছিল প্রায় ৩৩ লাখ টাকা।
এছাড়া তালিকার তৃতীয় অবস্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটির ২ লাখ ৩৮ হাজার ৮৩০টি শেয়ার ৩৫১ বার লেনদেনের মাধ্যমে বাজারে লেনদেন হয়, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬৫ লাখ টাকা।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড (৬.৪৩ শতাংশ), প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড (৬.৩৮ শতাংশ), এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড (৬.৩৫ শতাংশ), আল-আরাফাহ ইসলামী ব্যাংক (৫.০৩ শতাংশ), সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড (৪.৭১ শতাংশ), রহিম টেক্সটাইল (৪.৩০ শতাংশ) এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৩.৮৫ শতাংশ)।






আপনার মতামত লিখুন