খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামপুরে নির্বাচনী লড়াই: শক্ত অবস্থানে বিএনপি জামায়াত

হাফিজ লিটন
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
ইসলামপুরে নির্বাচনী লড়াই: শক্ত অবস্থানে বিএনপি জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী শেষ মুহূর্তের উত্তাপ দিন দিন বাড়ছে। ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রধান প্রার্থীরা। গণসংযোগ, উঠানবৈঠক ও রাজনৈতিক তৎপরতায় মুখর হয়ে উঠেছে পুরো ইসলামপুর উপজেলা।

১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ইসলামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১০৩ জন।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই আসনে নির্বাচনী দৌড়ে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতে ইসলামীও শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ভৌগোলিকভাবে ইসলামপুর উপজেলা তিনটি অংশে বিভক্ত-ব্রহ্মপুত্র নদসংলগ্ন পূর্বাঞ্চল, যমুনা নদীতীরবর্তী পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা। বিশ্লেষকদের মতে, বিশেষ করে মধ্যাঞ্চলের ভোটই এ আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পূর্বাঞ্চলের চারটি ইউনিয়নে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর রয়েছে শক্তিশালী ভোটব্যাংক। বিপরীতে পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নে জামায়াতে ইসলামী প্রার্থী ড. সামিউল হক ফারুকী উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন।

ভোটার সংখ্যার দিক থেকে পূর্বাঞ্চল এগিয়ে থাকায় বিএনপি প্রার্থীর জয় সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে স্থানীয়দের ধারণা। তবে জামায়াতে ইসলামী প্রার্থীও পূর্বাঞ্চলে জোরালো প্রচারণা চালিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছেন।

এদিকে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে-সে বিষয়েও নজর রাখছেন উভয় প্রধান প্রার্থী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের সমর্থন যে প্রার্থীর ঝুলিতে যাবে, তার জন্য জয় অনেকটাই সহজ হয়ে উঠতে পারে।

অনেকের ধারণা, জামায়াতে ইসলামীর একটি নীরব ভোটব্যাংক রয়েছে, যা ভোটের দিন বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে-২০২৬ সালের নির্বাচনে দলটি এই আসনে বড় ধরনের চমক দেখাতে পারে।

এ ছাড়া এ আসনে আরও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান প্রতীক বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন। তবে স্থানীয় ভোটারদের একটি অংশের মতে, মাঠপর্যায়ে তার তৎপরতা খুব একটা দৃশ্যমান নয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি