খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আর বাকি ৯ দিন

নির্বাচনের আগে বড় সাইবার হামলার ঝুঁকি

জাবির আহম্মেদ জিহাদ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
নির্বাচনের আগে বড় সাইবার হামলার ঝুঁকি

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, পর্দার আড়ালে ততটাই ঘনীভূত হচ্ছে ডিজিটাল যুদ্ধে। ব্যালট পেপারের লড়াই এখন ছড়িয়ে পড়েছে সার্ভার, সোশ্যাল মিডিয়া টাইমলাইন আর স্মার্টফোনের স্ক্রিনে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নির্বাচনের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ এখন সাইবার অপরাধীদের হাই-রিস্ক টার্গেটে পরিণত হয়েছে।
আর মাত্র নির্বাচনের বাকি ৮ দিন ।এরই মধ্যে গত শনিবার বিকেল ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। পরে সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয়।বিশ্লেষকরা একে দেখছেন একটি রেড অ্যালার্ট হিসেবে।
বিশ্লেষকদের মতে নির্বাচনের সময় জনমত প্রভাবিত করা এবং রাষ্ট্রীয় কাঠামোকে অস্থিতিশীল করতে হ্যাকাররা প্রধানত তিনটি পথ বেছে নেয়, প্রতমত ডিজিটাল ব্লকেড।যা সার্ভারে কৃত্রিম ট্রাফিক পাঠিয়ে নির্বাচন কমিশন বা সংবাদমাধ্যমের ওয়েবসাইট অচল করে দেওয়া। এর মূল লক্ষ্য কোনো তথ্য চুরি করা না, বরং তথ্যের শূন্যতা তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো।

দ্বিতীয়ত তথ্য হ্যাকিং যা ভোটার ডাটাবেস বা গুরুত্বপূর্ণ সরকারি নথিতে অননুমোদিত প্রবেশ।
তৃতীয়ত মনস্তাত্ত্বিক যুদ্ধ যা ডিপফেক ভিডিও এবং এআই ব্যবহার করে গুজব ছড়ানো। ভোটারদের প্রভাবিত করতে বট নেটওয়ার্কের মাধ্যমে ফেক নিউজ ভাইরাল করা।তবে এই প্রদ্ধতি সচেতন মানুষ খুব সহজেই ধরতে পারে ।
বিশ্লেষকদের মতে, যখন একজন শীর্ষ নেতার অ্যাকাউন্ট হ্যাক হয়, তখন সেখান থেকে ছড়ানো একটি ভুয়া ঘোষণা মুহূর্তের মধ্যে দেশে চরম অস্থিরতা তৈরি করতে পারে। সত্য জানার আগেই বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোরে নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেছেন, যারা আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলেন তারা জনগণের বন্ধু হতে পারে না।তারেক রহমান জামায়াত আমিরকে উদ্দেশ্য বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে।

আন্তর্জাতিক অঙ্গনেও একই চিত্র দেখা যায়। ২০২৪-২৫ সালে নেদারল্যান্ডস ও মলদোভায় নির্বাচনের সময় সরকারি ক্লাউড সিস্টেম ও ইমিগ্রেশন সাইটগুলোতে ব্যাপক সাইবার হামলা চালানো হয়।২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দুই দিন আগে ম্যাক্রোঁর নির্বাচনী ক্যাম্পেইন এক বিশাল ডেটা ডাম্প বা তথ্য ফাঁসের কবলে পড়ে।৯ গিগাবাইটেরও বেশি ইমেইল ও নথি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, যাকে বলা হয় ম্যাক্রোঁলিকস ।

গতবছর ২০২৫ সালের সেপ্টেম্বরে মলদোভা নির্বাচনের সময় দেশটির প্রধানমন্ত্রী ডোরিন রেচিয়ান জানান যে, সরকারি ক্লাউড সিস্টেম এবং নির্বাচন কমিশনের সাইটে ব্যাপক ডি-ডস হামলা চালানো হয়েছিল
২০২৪ সালের নির্বাচনের আগে যুক্তরাজ্যের অনেক সংসদ সদস্য এবং খোদ নির্বাচন কমিশনের ডেটাবেসে হামলার খবর পাওয়া যায়।যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার জানায় যে, বিদেশি রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা রাজনীতিবিদদের ইমেইল ও ভোটার তালিকার তথ্য চুরি করার চেষ্টা করেছে।
বড় নেতাদের টার্গেট করার পেছনে হ্যাকারদের প্রধান তিনটি উদ্দেশ্য থাকে: প্রথমত গোপন তথ্য ফাঁস ,মানে ব্যক্তিগত বা রাজনৈতিক গোপনীয়তা ফাঁস করে ইমেজ নষ্ট করা।
এরপর সবচেয়ে গরুত্বপূর্ণ পয়েন্ট বিভ্রান্তি সৃষ্টি।যা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে ঘটেছে । নেতার নামে ভুয়া বিবৃতি বা ভিডিও ছড়িয়ে অস্থিরতা তৈরি করা।
তৃতীয়ত সেবা ব্যাহত করা, ওয়েবসাইট বা সার্ভার ডাউন করে বিলম্ব ঘটানো।
বাংলাদেশে সাইবার হামলার মোকাবিলায় প্রধান ঢাল হিসেবে কাজ করছে বিজিডি ই-গভ সিআইআরটি । একে বলা যেতে পারে রাষ্ট্রের সাইবার ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের মতো সাইবার হামলা হলেই এই টিমটি দ্রুত প্রতিরোধ ও উদ্ধারে নেমে পড়ে।
তবে প্রস্তুতির চিত্রটি মিশ্র। যদিও সরকার এবং নির্বাচন কমিশন বলছে তারা কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে,তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং ওয়ান ব্যাংকের বিশেষজ্ঞ কেএম মহিউদ্দিনের মতে, হ্যাকাররা এখন র‍্যানসমওয়্যার এজ এ সার্ভিস এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে, সাইবার ক্যানিয়নের আরিফ মঈনুদ্দীন সরাসরি প্রশ্ন তুলেছেন সরকারের বাস্তবায়নাধীন নীতিমালার কার্যকারিতা নিয়ে। তাদের মতে, শুধু অবকাঠামো গড়লেই হবে না, প্রয়োজন প্রো-অ্যাক্টিভ বা আক্রমণ হওয়ার আগেই তা ঠেকানোর সক্ষমতা।

নির্বাচন কমিশনের ইমেইলগুলোতে ইতিমধ্যে রহস্যজনক ফিশিং লিংক আসার খবর পাওয়া যাচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, হ্যাকাররা মূল নেটওয়ার্কে প্রবেশের পথ খুঁজছে। রাজনৈতিক দলগুলোর প্রচার সেল থেকে শুরু করে সাধারণ সাংবাদিক ও আইনজীবী সবার ডিজিটাল ডিভাইসই এখন ঝুঁকির মুখে।

নির্বাচনের আগে সাইবার হামলার ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা হলো হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার সময় ইমেইল হ্যাক।২০১৬ সালে হিলারির প্রচার শিবিরের প্রধান জন পডেস্টার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ইমেইল হ্যাক করা হয়।এতে উইকিলিকসে এই ইমেইলগুলো ফাঁস হয়ে যাওয়ায় ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ কোন্দল ও সংবেদনশীল তথ্য সামনে চলে আসে। ধারণা করা হয়, এটি ডোনাল্ড ট্রাম্পের জয়ের পথ সহজ করেছিল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি