খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জমি সংক্রান্ত বিরোধে সংঘ’র্ষ আহত ১০

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
জমি সংক্রান্ত বিরোধে সংঘ’র্ষ আহত ১০

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও সংঘর্ষের ঘটনায় একই পক্ষের ৭ জনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আজ (সোমবার) উপজেলার কড়ুইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাগলেরগড় গ্রামের মৃত মফিজ মেম্বারের ক্রয়কৃত বসতবাড়ির সামনের সাড়ে ১১ শতাংশ জমি জোর পূর্বক বেদখলের চেষ্টার ঘটনায় তার ৪ ছেলের সাথে একই গ্রামের বাহাজ মেম্বারের ছেলে কড়ইচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ এবং শুকুর আলীর ছেলে কড়ুইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য মামরুলের সাথে গত ১ বছর যাবত বিরোধ চলে আসছিলো।

 

এ বিষয়ে মামলা চলমান থাকলেও সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি অস্থায়ীভাবে মীমাংসা করা হয়।

 

ঘটনার জেরে ধরে মামরুল ক্ষিপ্ত হয়ে জটিরপাড়া মৌজায় তার বাড়ির পাশে মৃত মফিজ মেম্বারের ছেলেদের দখলে থাকা ৬৬ শতাংশ আরেক খন্ড কৃষি জমি জোরপূর্বক বেদখলের চেস্টা করে।

 

ঘটনার ধারাবাহিকতায় আজ (সোমবার) সকালে মফিজ মেম্বার এর ছেলেরা তাদের আত্মীয় স্বজনদের নিয়ে জমিতে তিন মাস আগের রোপন করা সরিষা ফসল ওঠাতে গেলে প্রতিপক্ষ বিএনপি নেতা মামরুল তার রোকজন নিয়ে বাধা দেয়।

 

এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

ইতিমধ্যে সরিষা উঠানো শেষ হলে অন্য ফসল আবাদের জন্য জমিতে হাল দেয়া শুরু করলে মামরুলের লোকজন বাঁধা দেয় এবং পুলিশের উপস্থিতিতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

 

এই সংঘর্ষের ঘটনায় জমির প্রকৃত মালিক মৃত মফিজ মেম্বারের ছেরেদের পক্ষের ৭ জনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

 

আহতদের মধ্যে মফিজ মেম্বারের ছেলে, আবুল হোসেন (৫৫) তার চাচাতো ভাই জহুরুল(৪২) ভাতিজা শাহিন (৩৮) ইউসুফ (২০),আমিনুর (৪০), জহুরুর (৩৮), ভাগ্নে হাইবর (৪৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

এ ব্যাপারে ভুক্তভোগীর জমির প্রকৃত মালিকদের পক্ষে থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

অপরদিকে বিরোধ পূর্ণ জমি দখলের পক্ষে কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে মামরুল বিষয়টি কৌশলে এরিয়ে গিয়ে বলেন প্রতিপক্ষের লোকজন নামে বিএনপি হলেও তারা জামাতের পক্ষে ভোট চান।

 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মৃত মফিজ মেম্বারের পরিবারও বিএনপি পরিবার এবং তার দ্বিতীয় ছেলে বিলেত আলী বর্তমান ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি