রেজাউল করিম হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনকে জামিন
শেরপুরের শ্রীবরদী উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আদালতের আদেশে যাদের আগাম জামিন দেওয়া হয়েছে, তাদের মধ্যে শেরপুর-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হকও রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় করা মামলাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।






আপনার মতামত লিখুন