এলপিজির দাম বাড়ছে নাকি কমছে, জানা যাবে সোমবার
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ে দামের পরিবর্তন হবে কি না—তা জানা যাবে আগামী সোমবার। ওইদিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে বেসরকারি খাতে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ের দাম পুনর্নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার দুপুর ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), ঢাকায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্য কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। এর আগের মাস ডিসেম্বরের জন্য একই সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ২৫৩ টাকা। নতুন ঘোষণায় দাম বাড়বে নাকি কমবে—তা নিয়ে ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।






আপনার মতামত লিখুন