খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গণমাধ্যমকর্মীদের জন্য ১০ম ওয়েজবোর্ড ঘোষণার উদ্যোগ নিবেন দুলু

নির্বাচনী প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
গণমাধ্যমকর্মীদের জন্য ১০ম ওয়েজবোর্ড ঘোষণার উদ্যোগ নিবেন দুলু

বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ‘নতুন নাটোর, নতুন আশা’ স্লোগানকে সামনে রেখে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

তার ইশতেহারের মধ্যে অন্যতম একটি গণমাধ্যমকর্মীদের জন্য সংসদে ১০ম ওয়েজবোর্ড ঘোষণার উদ্যোগ এবং অবসরপ্রাপ্ত সাংবাদিক ও লেখকদের জন্য আবাসন ব্যবস্থা নির্মাণের প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ১০ দফার ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের পরিবারকে যথাযথ সম্মান প্রদর্শন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়া ও পর্যটন, আইন-শৃঙ্খলা, কৃষি উন্নয়ন, শিল্প ও বাণিজ্য এবং বিজ্ঞান প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ ১০টি খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

ইশতেহারের শুরুতেই রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের অঙ্গীকার করেন। তিনি জানান, নির্বাচিত হলে এসব পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ‘কৃষি কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।

শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নাটোরে গ্যাস সংযোগ নিয়ে আসার মাধ্যমে কল-কারখানা স্থাপন করে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া, নারীদের কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরি এবং তরুণদের জন্য ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। কৃষির্নিভর নাটোরে কৃষিভিত্তিক ইপিজেড ও পর্যাপ্ত হিমাগার নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

পরিকল্পিত নগরায়নের বিষয়ে ইশতেহারে বলা হয়, নির্বাচিত হলে নাটোর শহর সম্প্রসারণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং শহরের মাঝ দিয়ে প্রবাহিত নারদ নদ সংস্কার করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ট্রমা সেন্টার নির্মাণের ঘোষণা দেন দুলু। এ ছাড়া, নাটোর সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ সেবা চালুর কথা উল্লেখ করেন। প্রযুক্তিবান্ধব নাটোর গড়তে তিনি আইটি পার্ককে পূর্ণাঙ্গ রূপে চালু এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই জোন তৈরির প্রতিশ্রুতি দেন।

যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নাটোর-নওগাঁ সড়ক চার লেনে উন্নীত করণ এবং নাটোর রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ করার কথা জানান তিনি।

নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জেলার পর্যটন স্পটগুলো আধুনিকায়নের মাধ্যমে তিনি আরও আকর্ষণীয় করে গড়ে তোলার কথা উল্লেখ করেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি