খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুর ৫ আসনে

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম

জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেয়েছে মাসুদ ইব্রাহীম।গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ স্বতন্ত্র্র প্রার্থী হিসেবে ঘোষনা করে।

পরে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর কাছে  জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের  রায়ের কপি হস্তান্তর করেন। সে মতে জামালপুর জেলায় ৩৩ প্রার্থী আগামী ১২ ফেব্রয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে বলে জানানো হয়।

এ ব্যাপরে জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য  স্বতন্ত্র  বৈধ প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জানান, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য স্বতন্ত্র্র  বৈধ প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবো। সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা হিসেবে তিনি জামালপুর সদরের সার্বিক উন্নয়ন কল্পে কাজ করার পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদবাজ মুক্ত জামালপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তাকে বিজয়ী করলে জামালপুর  পৌরসভার ১২ টি ওয়ার্ড ও  সদরের ১৫ টি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে নতুন নতুন কলকারখানা নির্মান,গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে জনগনের নাগরিক অধিকার বাস্তাবায়নে কাজ করে যাবে।

সেই সাথে নারীর অধিকার ,নারীরদের ক্ষমতায়ন,বেকার যুবক ‍যুবতিদের কর্মমূখী শিক্ষা গ্রহনের মাধ্যমে বেকারত্ব দূরীকনের কার্যকর পদক্ষেপ গ্রহন করে একটি আধুনিক ও অগ্রসর জামালপুরে রূপান্তরিত করে একটি মডেল সদর ‍উপজেলা হিসেবে গড়ে তুলবে।

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জামালপুর জেলা রির্টানিং কর্মকর্তার কাছে ফুটবল প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদন করার পাশাপাশ সদরের ভোটারদের দল মত নির্বিশেষে একটি করে মূল্যবান ভোট প্রদানের জন্য জামালপুর সদরের ভোটারদের প্রতি সবিনয় নিবেদন করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি